সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
ওয়াকিটকি, টাকা ও প্রাইভেটকার জব্দ

ডিবি পরিচয়ে প্রবাসীর টাকা ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 244

 ডিবি পুলিশ পরিচয়ে সিঙ্গাপুর প্রবাসীকে তুলে নিয়ে গিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজবাড়ীর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তার নাম সেলিম খান। গোয়ালন্দ উপজেলার ওমেদ আলী পাড়া এলাকার আব্দুর রব খানের ছেলে। গত সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার ওমেদ আলী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ২টি ওয়াকিটকি, ২টি স্টিলের চাপাতি, নগদ ১০ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব প্রেস বিজ্ঞপ্তিতে ওিবষয়টি সাংবাদিকদের জানান।

জানা গেছে, গত ৫ মে বেলা ১১টার দিকে আবু হানিফ খান নামের এক সিঙ্গাপুর প্রবাসী অগ্রণী ব্যাংকের আহলাদীপুর শাখা থেকে ১ লাখ টাকা উত্তোলন করে ইজিবাইকে গোয়ালন্দ মোড় থেকে খানখানাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর আঞ্জুমান -ই-কাদেরিয়া খানকা মসজিদের কাছে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা প্রাইভেটকার থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর তারা প্রবাসীর কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের কুটিরহাট আখ সেন্টার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরবর্তী ভুক্তভোগী প্রবাসী গত ৮মে সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীকে তুলে নিয়ে গিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশ পরিচয়কারী ব্যক্তি সেলিম খানকে গোয়ালন্দের ওমেদ আলীর পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে ১টি প্রাইভেট কার, ২টি ওয়াকিটকি, ২টি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওয়াকিটকি, টাকা ও প্রাইভেটকার জব্দ

ডিবি পরিচয়ে প্রবাসীর টাকা ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫