গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ভুয়া পুলিশ আটক

কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 342

রাজবাড়ীর কালুখালীতে তুষার শেখ নামে এক ভুয়া পুলিশ আটক হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কালুখালী উপজেলার সোনাপুর থেকে স্থানীয় জনতা তাকে আটক করে কালুখালী থানায় সোপর্দ করে। সে কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
কালুখালী থানার ওসি মো. জাহেদুর রহমান জানান, কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এক যুবক পুলিশের পোশাক পড়ে বিচ্ছিন্নভাবে ঘোড়াফেরা করছিল। স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির কাছে জানতে চাইলে সে এলোমেলো কথাবার্তা বলে। পরে তাকে কালুখালী থানায় হস্তান্তর করে। সে কী উদ্দেশ্যে পুলিশের পোশাক পরে ঘোরাফেরা করছিল, তা নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে কালুখালী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
Tag :























