Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

ফেসবুক লাইভে এসে যুবকের বিষপান!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 303

 পালিয়ে বিয়ে করার সাত দিন পর স্ত্রীকে নিয়ে যাওয়ায় অভিমানে বিষপানে ্আত্মহত্যার চেষ্টা করেছে রিদয়(২২) নামে এক যুবক। সেটি আবার ফেসবুক লাইভেও প্রচার করেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশায়। বর্তমানে সে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে পাংশা উপজেলার পারনারায়নপুর গ্রামে আশরাফ মোল্লার ছেলে। মেয়েটির পরিবার বলছে, মাত্র অষ্টম শ্রেণিতে পড়া মেয়েকে তারা বিয়ে দিতে রাজী নয়। একারণে গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ফিরিয়ে এনেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর রিদয় এবং ওই কিশোরী পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের পরিবার মেনে নেওয়ার আশ্বাস দিয়ে রিদয়কে বাড়িতে ডাকে। পরে আর মেনে নেয়নি। গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রিদয় ফেসবুক লাইভে এসে নিজের কষ্টের কথা জানায় রিদয়। একপর্যায়ে বিষপান করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রিদয়ের মা জানান, আমরা ছেলের বউকে আপন করে নিয়েছিলাম। মেয়ের পরিবারও রাজি হওয়ার কথা দিয়েছিল। কিন্তু পরে কৌশলে মেয়ে নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। সেই কষ্টে আমার ছেলে বিষ খেয়েছে।

মেয়েটির বাবা জানান, তার মেয়ে খুবই ছোট। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ে। এত অল্প বয়সে মেয়ের বিয়ে দিতে তারা রাজী নন। একারণে স্থানীয় গণ্য মান্য ব্যক্তিদের মধ্যস্থতায় তারা মেয়েকে ফিরিয়ে এনেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুক লাইভে এসে যুবকের বিষপান!

প্রকাশের সময় : ০৬:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫