Dhaka ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 249

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতোই রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর পর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ এবং সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সজীবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এহসানুল হক শিপন।

সফল মৎস্য চাষী মোঃ জনাব আলী ও মোঃ জাহিদুল ইসলাম মাছ চাষে লিটার ব্যবহারের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। বক্তারা আরও বলেন, “মাছ চাষকে বীমার আওতায় আনতে হবে। এতে শুধু মৎস্য খাতের উন্নয়নই নয়, বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব।”

অনুষ্ঠান শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫