Dhaka ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের নাগরিক: তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 275

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

আজ রবিবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময়সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে, সেই প্রত্যাশা করে বিএনপি। এ জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।”

তিনি ‍আরো বলেন, “স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার সঙ্গে রাজনৈতিক আদর্শিক অবস্থান এক না-ও হতে পারে। এটি কিন্তু কোনো সমস্যার বিষয় নয়।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের নাগরিক—এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

দেশে জবাবদিহিমূলক অবস্থা তৈরি করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের নাগরিক: তারেক রহমান

প্রকাশের সময় : ১০:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫