ফুল দিয়ে শোভিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায়, অনন্য সম্মান পেলেন অবসরপ্রাপ্ত দুই শিক্ষক

- প্রকাশের সময় : ০৭:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 310

অভ‚তপূর্ব সম্মান জানিয়ে বিদায় জানানো হলো রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুজন শিক্ষককে। তারা হলেন প্রাণ কৃষ্ণ সাহা ও মোশারফ হোসেন। রোববার বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, দুই শিক্ষককে ফুল দিয়ে শোভিত ঘোড়ার গাড়িতে বসিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। সবশেষে তাদেরকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাদের নিজ বাড়িতে দিয়ে আসা হয়েছে। এমন সংবর্ধনা পেয়ে অভিভ‚ত দুই শিক্ষক প্রাণ কৃষ্ণ রায় ও মোশারফ হোসেন। চলতি মাসে প্রাণ কৃষ্ণ রায় অবসরে যান এবং মোশারফ হোসেন অবসরে গিয়েছেন চলতি বছরের জানুয়ারি মাসে।
সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত দুই শিক্ষক ছাড়াও বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক আব্দুল খালেক, শিক্ষক আব্দুল মান্নান, ওলিউল আযম তৈমুর, মজমল হোসেন প্রমুখ।
অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাণ কৃষ্ণ রায় তার অনুভ‚তি ব্যক্ত করে বলেন, তিনি আজ অভিভ‚ত। তার কর্মজীবনে তিনি চেষ্টা করেছেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে। তার ছাত্ররা মানুষের মত মানুষ হবে এটাই তার জীবনের চাওয়া পাওয়া ছিল।
মোশারফ হোসেন তার অনুভ‚তি ব্যক্ত করে বলেন, এমন বিদায় সংবর্ধনা পেয়ে সত্যিই অভিভূত। এই স্কুলের প্রাণ ছাত্ররা। এই স্কুলকে ভালোবাসতে হবে। বিদ্যালয়ে যে শিক্ষকরা রয়েছেন বা যারা ্আগামীতে আসবেন তারা যেন স্কুল এবং ছাত্রদের ভালোবাসে। ভালোবাসার চেয়ে বড় আর পৃথিবীতে কিছু নেই। ছাত্রদের নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্ব রয়েছে শিক্ষকদের। স্কুল এবং পড়ালেখার মান উন্নত হলেই নতুন প্রজন্মের মেধা বিকাশ হবে।
বিদ্যালয়ের শিক্ষক ওলিউল আযম তৈমুর বলেন, জেষ্ঠ্য দুইজন সহকর্মীর সান্নিধ্যে অনেক কিছু অর্জন হয়েছে। পেয়েছি তাঁদের ভালোবাসা ও পরামর্শ। ভালো কাটুক তাঁদের অবসর জীবন।
প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন বলেন, একজন শিক্ষক হলেন মানুষ গড়ার কাারিগর। শিক্ষকদের শিক্ষায় একজন ছাত্র জীবনে সুপ্রতিষ্ঠিত হয়। জীবনকে নতুন করে সাজায়। শিক্ষক বিদায় নিলেও তার অবদান থেকে যায় সব সময়। তাই এ বিদায়কে বিদায় বলা যায়না। অবসরপ্রাপ্ত শিক্ষকরা আমাদের আছেন থাকবেন।
আলোচনা সভা শেষে ফুল দিয়ে শোভিত ঘোড়ার গাড়িতে দুই শিক্ষককে বসিয়ে একটি বর্ণাঢ্য শোভযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। দুপুরে ওই ঘোড়ার গাড়িতে চড়িয়ে দুজন শিক্ষককে তাদের বাড়িতে দিয়ে আসেন সহকর্মীরা।























