জলাবদ্ধতা থেকে ফসল রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ

- প্রকাশের সময় : ০৭:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 276

রাজবাড়ীতে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। ‘অচল খাল সচল কর, জলাবদ্ধতা দূর কর’ ¯েøাগান সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতি সুলতানপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মসূচি উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা শহরের বড়পুল মোড়ে জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আমতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় নেতাকর্মী লাল পতাকা প্রদর্শণ করে ‘দুনিয়ার কৃষক এক হও লড়াই করে, ফসলের লাভজনক দাম চাই দিতে হবে, গরীব মেরে আমলা পোষা চলবে না বন্ধ কর, গরীব মেরে ধনী পোষা চলবে না বন্ধ করে, সার-বীজ তেলের দাম কমাতে হবে কমাতে হবে, কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও’ প্রভৃতি ¯েøাগান দেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সুলতানপুর ইউনিয়ন কৃষক সমিতির আলাউদ্দিন তালুকদার। এসময় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আইনজীবী মানিক মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, সুলতানপুর ইউনিয়ন কৃষক সমিতির সাধারণ সম্পাদক এস এস আবুল হাসেম, বসন্তপুর ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি জাহানারা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, খলিলপুর কুমার নদ থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিমমূখে কয়েকজন প্রভাবশালী পুকুর খনন করে খালের পানি প্রবাহের উৎসমূখ বন্ধ করে দিয়েছে। এর কারণে বিলের পানি আটকা পড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শতাধিক একক ফসলী জমি জলাবদ্ধতার প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আর্থিক ক্ষতি হচ্ছে সংশ্লিষ্ট ভূক্তভোগিদের। কিন্তু ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। মানবিক দাবি আদায়ের জন্য কৃষকদের না খেয়ে জেলা প্রশাসকের কাছে ছুটে আসতে হয়, তাহলে বুঝতে হবে ২৪ এর আকাঙ্খা বাস্তবায়ন হয়নি।
এসময় তিন দফা দাবি তুলে ধরা হয়, দাবিগুলো হলো- অনতিবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে সমস্যা চিহ্নিত করাসহ দ্রæত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে জলাবদ্ধতা নিরসন করতে হবে। প্রতিবছর যাতে একই সমস্যা না হয়, তার স্থায়ী সমাধান করতে হবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর বিধান মোতাবেক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ বিনামূল্যে সার-বীজ সরবরাহ এবং স্বপ্লসুদে কৃষিঋণ দিতে হবে। প্রকৃত কৃষকদের ডিজিটাল কৃষিকার্ড প্রদান করতে হবে। তদন্ত কমিটিতে ভূক্তোভোগি কৃষকদের প্রতিনিধি রাখতে হবে।























