Dhaka ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

শাপলা চত্বরে বীর শহীদদের সাথে বর্তমান সরকার বেইমানী করেছে : মামুনুল হক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 223

জুলাই ঘোষণাপত্রে ২০১৩ সালের শাপলা চত্বরে ফ্যাসিস্টদের আক্রমণে শহীদদের কোনো সম্মাননা প্রদান করা হয়নি বলে আমরা নিন্দা জানাই। বীর শহীদদের সাথে বর্তমান সরকার বেইমানী করেছে মন্তব্য করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

আজ শনিবার (১৬ আগষ্ট) বিকালে বাঞ্ছারামপুর বড় বাজার (সরকারি কলেজ সংলগ্ন) মাঠে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সংস্কার ও খুনি হাসিনার বিচার ছাড়া নির্বাচন করার সুযোগ নেই। নির্বাচনের পূর্বে সংস্কার ফ্যাসিবাদদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড চাই। শাপলা চত্বর, জুলাই-আগষ্টে নিহত শহীদদের উপর হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে। দেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদরা বিদায় নিয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। তাদের দোসররা এখনও বিভিন্ন ক্ষমতায় বসে আছে।”

বাংলার মানুষ ইসলামী দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জীবন ও রক্ত দিয়ে গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়।”

বিএনপি, জামায়েত এবং এনসিপিসহ সকল সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান রেখে বলেন, “আমাদের মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ ও জাতীয় পার্টিসহ সকল ষড়যন্ত্রকারীরা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে ঐকবদ্ধ থাকতে হবে।”

বাঞ্ছারামপুর খেলাফত মজলিস সভাপতি মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি হা. মাও. আব্দুল আজিজ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মঈনুল ইসলাম খন্দকার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর জামায়েত মনোনিত প্রার্থী প্রফেসর দেওয়ান মো. নকিবুল হুদা, বাঞ্ছারামপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীর প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাপলা চত্বরে বীর শহীদদের সাথে বর্তমান সরকার বেইমানী করেছে : মামুনুল হক

প্রকাশের সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫