সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

একে আজাদ, পাংশা / আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০২:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 163

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে বুধবার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় আমজাদ বিশ^াস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পাংশা পৌর এলাকার গুদিবাড়ি গ্রামের মৃত ফটিক বিশ^াসের ছেলে। পেশায় তিনি ছিলেন মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, আমজাদ বিশ^াস ভ্যানে মাছ নিয়ে পাংশা থেকে বালিয়াকান্দির সোনাপুর হাটে যাচ্ছিলেন। বোয়ালিয়া মোড় অতিক্রম করার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আমজাদকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, পিকআপ ভ্যানটি ধাক্কা দিয়েই পালিয়ে গেছে। সেটিকে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ০২:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫