Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’ চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’ তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

গোয়ালন্দে যুব ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আক্তারুজ্জামান মৃধা ,গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 370

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদ মণ্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলামক। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার কাজেম মণ্ডলের ছেলে মাজেদ মণ্ডল। সে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং হোসেন মণ্ডলপাড়ার মোশাররফ হোসেনের ছেলে মমিনুল ইসলাম। সে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সোমবার রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া থেকে মাজেদ মণ্ডলকে এবং একই রাত সাড়ে ১০টার দিকে হোসেন মণ্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে যুব ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫