Dhaka ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় যুব দিবসে র‌্যালি আলোচনা ও ঋণ বিতরণ

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৫:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 172

 ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশায় উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এসএম আবু দারদা।

তিনি তার বক্তব্যে তরুণ সমাজকে চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেনম, সব যুবকে প্রশিক্ষণ নেওয়া উচিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন এলাকার যুব উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় যুব দিবসে র‌্যালি আলোচনা ও ঋণ বিতরণ

প্রকাশের সময় : ০৫:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫