গুরুত্বপূর্ণ সংবাদ:
৫ বছরের দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 310

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের নবগ্রাম থেকে মঙ্গলবার সকালে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. লিটন বিশ^াস ওরফে লিটন কসাইকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের মোবারক বিশ^াসের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, মাদকের একটি মামলায় সম্প্রতি রাজবাড়ীর আদালতে লিটন কসাইকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক। আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা আসার পর পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :























