Dhaka ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
 সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ

মুখে কালো কাপড় বেঁধে শোক র‌্যালি, মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 90

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গতকাল রোববার রাজবাড়ীর পাংশায় মুখে কালো কাপড় বেঁধে শোক র‌্যালি ও মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। পাংশা প্রেসক্লাবের আয়োজনে শহরের মালেক প্লাজা থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে ঘন্টা কালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এক সমাবেশে পাংশা প্রেসক্লাবের আহŸায়ক এমএ জিন্নাহ সভাপতিত্বে বক্তৃতা করেন সাংবাদিক মাসুদ রেজা শিশির, কাজী সেলিম, জাকির হোসেন সরদার, শামীম হোসেন, মিঠুন গোস্বামী, এসকে পাল সমীর, সাকী মাহবুব, আল আমিন হোসেন, রাকিবুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন রতন মাহমুদ।

বক্তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক, আর গাজীপুরে সেই বিবেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একের পর এক সাংবাদিক হত্যা ও হামলা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।

পাংশা প্রেসক্লাবের সদস্য চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শাহীন রেজা, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের প্রতিনিধি উজ্জল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জসিম উদ্দিন, সাম্পান মাহমুদ, শরিফুল ইসলাম, নয়া বাংলাদেশ টিমের শাহীন, দৈনিক জয়সাগরের জেলা প্রতিনিধি রেবা খাতুন, কালুখালীর আদম আলীসহ পাংশার সকল গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসুচীতে অংশ গ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

 সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ

মুখে কালো কাপড় বেঁধে শোক র‌্যালি, মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫