Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব: তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 232

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে জুলাই মাসে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে ৩১ দফার আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, “গণঅভ্যুত্থান কেবল একটি শাসকের পতন নয়, বরং এটি নতুন বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে। আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেব।”

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সমমনা জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব: তারেক রহমান

প্রকাশের সময় : ০৭:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫