গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রাচীরের কোণে পাওয়া গেল অস্ত্রগুলি

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 315

রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকায় একটি বসতবাড়ির প্রাচীরের কোণ থেকে গত বৃহস্পতিবার বিকেলে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, কাজীকান্দা এলাকায় জনৈক শফিকুর রহমানের বসতবাড়ির প্রাচীরের কোণে সাদা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ওই সময় রাজবাড়ী সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান এবং টহলরত সেনা সদস্যরা শপিং ব্যাগটি খুললে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ পাওয়া যায়।
এব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Tag :























