Dhaka ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন? ১৭২ প্রাণ বাঁচানো সেই পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 227

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে তৃষ্ণা রানীর হ্যাটট্রিকের ওপর ভর করে পূর্ব তিমুরকে গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের মেয়েরা। শুক্রবার লাও ন্যাশনাল স্টেডিয়ামে তারা ৮-০ গোলের বড় জয় তুলে নেয়।

বাংলাদেশের পক্ষে বাকি পাঁচ গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তার।

ম্যাচের ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে কর্নার থেকে সরাসরি বল জালে পাঠিয়ে অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি। চার মিনিট পর শান্তির কর্নার থেকেই হেডে গোল করেন নবিরন খাতুন। প্রথমার্ধের শেষ দিকে স্কোর ৪-০ করেন তৃষ্ণা রানী।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। ৭৩ মিনিটে তিমুরের ডিফেন্স ভেদ করে একক প্রচেষ্টায় চমৎকার গোল করেন সাগরিকা। ৮৩ মিনিটে সাগরিকার পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রানী। শেষ মুহূর্তে গোল করে স্কোর ৮-০ করেন মুনকি আক্তার।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আপাতত ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে লাওসের। আগামী ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের ফলেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি জায়গা করে নেবে এএফসি এশিয়ান কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে। রানার্সআপ ৮ দলের মধ্যে সেরা তিনটিও পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আসরের টিকিট। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫