Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 255

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম মো. অলী (৩৭)। তিনি ঢাকার নবাবগঞ্জের মো. আলীর ছেলে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনে রাস্তায় পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের পাশাপাশি পিবিআই, র‍্যাব ও সিআইডি আলাদাভাবে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা নিহতের পেশাগত ও ব্যক্তিগত জীবন খতিয়ে দেখছেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, “মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চিহ্নিতকরণ এড়াতে মরদেহটি ব্যাগে ভরে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তবে পরিচয় শনাক্তের পর তদন্ত আরও জোরদার করা হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

প্রকাশের সময় : ০৫:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫