Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 133

সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডালিম (৩৫) ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের বাসিন্দা লোকমান মিয়ার ছেলে।

পুলিশের ধারণা, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায় ঘাতক। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাকে ধরতে এগিয়ে আসার সাহস পায়নি। পরে প্রত্যক্ষদর্শীরা আহত ডালিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মরদেহ তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রকাশের সময় : ০১:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫