গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 259
দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ফেরদৌস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারায় বলে জানা গেছে।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ জানান, মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা যাচ্ছিলেন ফেরদৌস আলী। পাংশার কলেজমোড় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে একটি অজ্ঞাত যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলা হয়েছে।
Tag :

























