গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদাবাজি মামলায় পুড়া পলাশ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার \
- প্রকাশের সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 368

রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ চাঁদাবাজি মামলায় পুড়া পলাশকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার টাবলু বিশ^াসের ছেলে।
রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চাঁদা চেয়ে না পেয়ে গত ১৪ জুলাই তারিখে ব্যবসায়ী সিদ্দিক শেখকে মারধর করে কয়েক দুর্বৃত্ত। এ ঘটনায় সিদ্দিক শেখ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার পাঁচজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
রাজবাড়ী সদর থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে পুড়া পলাশকে দৌলতদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তদন্তে প্রাপ্ত একজনসহ মোট ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
Tag :























