গোয়ালন্দে বিএনপির বিজয় র্যালি ও আলোচনা

- প্রকাশের সময় : ০৬:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 479

গোয়ালন্দ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এর উদ্যোগে গণতন্ত্রের বিজয় র্যালী বের হয়। গত মঙ্গলবার বিকাল ৫টায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গনে গণতন্ত্রের বিজয় র্যালী বের হয়ে গোয়ালন্দ বাসষ্ঠান হয়ে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে গিয়ে র্যালী শেষ হয়।
অনুষ্ঠানে সুলতান নূর মুন্নু মোল্লার সভাপতিত্বে ও শহিদুল ইসলাম বাবলু সঞ্চলয়ানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদদের রক্ত বৃথা যেতে পারে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বি এন পির যুগ্ম আহবায়ক গাজী আহসাহান হাবিব, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এড. এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিঃ মাহবুব আলম শাহীন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, উপজেলা ছাএদলের সভাপতি রেজাউল হাসান মিঠ্,ু পৌর ছাত্র দলের সভাপতি মুক্তার মাহামদ, পৌর জাসাসের সভাপতি সাইফুর রহমান পারভেজ প্রমুখ। আলোচনা শেষে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।























