জুলাই গণঅভুত্থান দিবসে বিএনপির সমাবেশ বিজয় র্যালী
- প্রকাশের সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 252
জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজবাড়ীতে বিএনপি সমাবেশ ও বিজয় র্যালী করেছে।
রাজবাড়ী জেলা বিএনপির চারটি ইউনিট যথাক্রমে রাজবাড়ী সদর উপজেলা, রাজবাড়ী পৌর, গোয়ালন্দ উপজেলা ও গোয়ালন্দ পৌর কমিটি যৌথভাবে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক। রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অ্যাড. আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহŸায়ক আবুল হোসেন গাজী, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, ২০২৬ সালের ফেব্রæয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমাদের আশা। সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গছন করবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।
পরে একটি বিজয় র্যালি বের হয়ে গোয়ালন্দ মোড় এলাকার মহাসড়ক প্রদক্ষিণ করে। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

























