সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 309

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সিলিমপুর বটতলা এলাকা থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মাছেম ওরফে মাছিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের মৃত আজহার হোসেনের ছেলে।

রাজবাড়ী সদর থানার এসআই মো. শামসুজ্জোহা জানান, মাদকের একটি মামলায় রাজবাড়ীর আদালতে মাছেমের এক বছরের কারাদন্ড দেন বিচারক। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। সম্প্রতি আদালত থেকে পরোয়ানা পাঠানো হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫