Dhaka ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

কর্মীদের দিকে চোখ তুলে তাকালে তার জবাব দেওয়া হবে: হাসনাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 250

ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেয়া হচ্ছে। মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথুরিয়া-এনসিপির কোনো কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না।’

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি-ভয় পাবেন না। এনসিপির আন্দোলন এবং আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক, মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।

এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি। এ এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর্মীদের দিকে চোখ তুলে তাকালে তার জবাব দেওয়া হবে: হাসনাত

প্রকাশের সময় : ০৯:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫