Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 231

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমের শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান,জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান,বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫