Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে অবৈধ চায়না জাল জব্দ

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 272

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন এলাকার বিলে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইশটির অধিক  নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো বালিয়াকান্দি উপজেলা স্টেডিয়ামে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্ট্যানো মো. তোফাজ্জেল হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছ রক্ষায় এই ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। মাছের বংশবিস্তার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অবৈধ চায়না জাল জব্দ

প্রকাশের সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫