Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কৃষক-নারী-প্রতিবন্ধীদের সহায়তা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ডিআইজিসহ ৩১ পদে রদবদল ডাস্টবিন, ড্রেনেজ ও গণশৌচাগারের অভাবে ভোগান্তির নাম কামারখালী বাজার পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এয়ারবাসের জন্য বাংলা‌দে‌শে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরা‌সি রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজবাড়ীর ওয়ার্কার্স পার্টি নেতা আরবান আলী আর নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 330

 বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার আরবান আলী (৬৯) আর নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথে তিনি মারা যান (ইন্নালিল্লাহি..রাজিউন)। দীর্ঘদিন তিনি হৃদরোগ, লিভারসহ নানান জটিলরোগে ভুগছিলেন। রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা আরবান আলী মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজার নামাজ শেষে নিউকলোনী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে রাখা হয়। তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য জ্যোতিশংকর ঝন্টু, কেন্দ্রীয় সদস্য আবু সাইদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় সমাতান্ত্রিক দল জাসদ, রাজবাড়ী জেলা মহিলা পরিষদ, রাজবাড়ী নাগরিক কমিটি, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ ছাত্র মৈত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার মরদেহে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর ওয়ার্কার্স পার্টি নেতা আরবান আলী আর নেই

প্রকাশের সময় : ০৬:৫৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫