Dhaka ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

জলাবদ্ধতা নিরসনে সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপ, স্বস্তি পেল বাধুলি খালকুলার বাসিন্দারা

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 231

অবশেষে উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, স্বস্তি ফিরল এলাকাবাসীর মাঝে।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলি খালকুলা গ্রামের কয়েকটি পরিবার কয়েকদিনের ভারী বর্ষণে চরম জলাবদ্ধতার মুখে পড়ে। ঘরবাড়ি ও মৌসুমি ফসল পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী।

জলাবদ্ধতার বিষয়টি ৩১ জুলাই স্থানীয়রা সরাসরি বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব এহসানুল হক শিপনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি জামালপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোখলেছুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সরেজমিনে তদন্ত করেন।

তদন্তে দেখা যায়, গ্রামের এক ব্যক্তি—জনৈক ওয়াজ মাতুব্বর (ওরফে ওয়াজেদ মেম্বার)—নিজ উদ্যোগে একটি কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল, যা জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়ায়।

উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কালভার্টের মুখ উন্মুক্ত করে পানি প্রবাহ চালু করা হয়। এর ফলে দ্রুত আশপাশের বাড়িঘর ও জমির পানি নেমে যেতে শুরু করে এবং জলাবদ্ধতা নিরসিত হয়।

ঘটনাস্থলে উপস্থিত থেকে সম্পূর্ণ কার্যক্রম তদারকি করেন সহকারী ভূমি কর্মকর্তা মোখলেছুর রহমান। স্থানীয় জনসাধারণ স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করে এ কাজে সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন,

“স্থানীয় একজন ব্যক্তির অবৈধভাবে কালভার্ট বন্ধ করার কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জনগণের পাশে আছি এবং থাকব।”

তাৎক্ষণিক প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জলাবদ্ধতা নিরসনে সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপ, স্বস্তি পেল বাধুলি খালকুলার বাসিন্দারা

প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫