Dhaka ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা মাধ্যমিক শিক্ষা ও নারী উন্নয়নে সরকারি উপবৃত্তির ভূমিকা শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মালিয়াট ইউনিয়নের জয় রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ট্রেনের সঙ্গে বাস-অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ১, আহত ৭ নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দিয়েছে বিএনপি : আক্তার হোসেন দাপ্তরিক সব চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 308

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামদিয়া বেনীমাধব বিপিন চন্দ্র (বি এম বি সি) উচ্চ বিদ্যালয়-এ শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্বও পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুজ্জামান শেখ, অভিভাবকদের পক্ষে সৈয়দ আলী আজম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে মূলত দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এবং আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী অকৃতকার্য শিক্ষার্থীদের মান উন্নয়ন ও পাঠে মনোযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয়ের সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা মোবাইল ও ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, যা পড়াশোনায় বাধা সৃষ্টি করছে। শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে আরও মনোযোগী হন, এবং স্কুলকে বিশ্রামাগার মনে না করেন।”

তিনি আরও বলেন, “এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়ছে। এই অবস্থায় অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে দায়িত্ব নিতে হবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সচেষ্ট হতে হবে।”

সমাবেশে নারী ও পুরুষ উভয় অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনা শেষে উপস্থিত সবাই শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫