Dhaka ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 140

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ^াস (৩৯) নামে একজন নিহত হয়েছে। শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আশুরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সাদ মোটরসাইকেল চালিয়ে আশুরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। মৌরাট ইউনিয়নের ইটভাটার সামনে রাস্তা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত সাদকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করেন। বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হওয়ায় নিকটবর্তী কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকালে দুই মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সাদ বিশ্বাস নামে একজন মারা গেছেন। একজন আহত হয়েছে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

প্রকাশের সময় : ০৯:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫