সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গোয়ালন্দে হত্যা মামলায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 134

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। গত শুক্রবার বিকেলে পাবনার আমিনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনার আমিনপুর এলাকার আলাদ্চিদন শেখ আলোর ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) ও আমিনপুর থানার সাগরকান্দি গ্রামের মোরশেদ সরদারের ছেলে রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে পাবনা জেলার আমিনপুর থানাধীন কোমরপুর এলাকা থেকে শাহ আলী ও রুবেল সরদারকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে হত্যা মামলায় গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৯:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫