সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে হত্যা মামলায় শাশুড়ি পুত্রবধূ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 146

 রাজবাড়ীর চাঞ্চল্যকর শাহীন শেখ রূপল হত্যা মামলায় রাহেলা পারভীন ও তার পুত্রবধূ রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। গ্রেপ্তার রাহেলা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ^াসের স্ত্রী। অপর গ্রেপ্তার তন্দ্রা একই গ্রামের রাকিবুল বিশ^াসের স্ত্রী। গত বুধবার রাত ১০টার দিকে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, শাহীন হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সম্পর্কে শাশুড়ি-পুত্রবধূ। বৃহস্পতিবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

গত ১৬ মে সন্ধ্যার দিকে শাহীন শেখকে চুরির অভিযোগে বাড়ি থেকে ধরে নিয়ে শামসুদ্দিন বিশ^াসের বাড়িতে আটকে রেখে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৭ মে তারিখে শাহীন শেখের মামা কালাম মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। নিহত শাহীন একই গ্রামের দিনমজুর জিন্নাহ শেখের ছেলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হত্যা মামলায় শাশুড়ি পুত্রবধূ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫