Dhaka ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 113

 রাজবাড়ীর পাংশায় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার  উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা হেল্পলাইন ফাউন্ডেশন, নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শতাধিক গাছের চারা রোপণ করা হয়। কাঁঠাল গাছ, আমড়া গাছ, আমলকি গাছ, কামরাঙা গাছ ও জলপাই গাছের চারা রোপণ করা হয়েছে। এই চারা গুলো পাট্টা ইউনিয়ন পরিষদ, বিলনেহেরীয়া হাফেজিয়া মাদরাসা, বিলপাড়া জামে মসজিদ মাজাইল বি এম ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাইলের মাদ্রাসায়ে  ইসলামিয়া নুরুল উলুম মাদ্রাসায় রোপন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজাইল বি এম ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, পাট্টা হেল্প লাইন ফাউন্ডেশনের  সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম শেখ, কোষাধ্যক্ষ জুয়েল রানা সহ আরও সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থী এবং সহকারী শিক্ষকবৃন্দ ।

সংগঠনটির সভাপতি রেজাউল ইসলাম বলেন,পরিবেশ বাঁচলে, আগামী প্রজন্ম বাঁচবে। স্কুল, মসজিদ, মাদ্রাসা ও বাড়ীর আঙিনায় সবুজের ছোঁয়ায় বাড়ে সৌন্দর্য, বাড়ে প্রশান্তি। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। সেই লক্ষ্যেই আমরা আমাদের পাট্টা হেল্পলাইন ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। সমাজ গঠনে প্রত্যেকটি সামাজিক সংগঠনের উচিত নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা।

বৃক্ষরোপণের পাশাপাশি পাট্টা হেল্পলাইন ফাউন্ডেশন গরিব ও অসহায় মানুষের সহযোগিতা, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য, বিনামূল্যে রক্ত মেনেজ করা, রক্তদান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে। এবং ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রকাশের সময় : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫