সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
কেউ চেনে না চাঁদাবাজদের?

রাজবাড়ী আড়াইশ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ/ চাঁদার ঘটনা জানুয়ারিতে, জানা গেল জুলাইয়ে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 108

 দীর্ঘ সাত বছরেও ২৫০ শয্যা বিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপিত হয়। তখন সামনে আসে চাঁদাবাজির বিষয়য়টি। দুর্বৃত্তদের চাঁদা না দেওয়ায় থমকে আছে কাজ। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। গত দুদিন আগে কাজ পুরোদমে শুরু হলেও চাঁদাবাজ কারা তা বলতে রাজী হচ্ছে না কেউ। চাঁদাবাজির ঘটনায় রাজবাড়ী সদর থানার পুলিশ বাদী হয়ে সোমবার মামলা করেছেন।

জানা গেছে, গত ২০ জুলাই রোববার রাজবাড়ী অফিসার্স ক্লাবে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫০ শয্যার সদর হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ার বিষয়টি উত্থাপিত হলে উপ বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, চাঁদা দাবির কারণে হাসপাতালের লিফট স্থাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঠিকাদারের লোকজন ভয়ভীতির মধ্যে আছেন। স্থানীয় কিছু চাঁদাবাজ এসে হাসপাতালের লিফটের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে বিভিন্ন সময়ে তারা হুমকি ধামকি দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠান সুপার স্টার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন গত ২০ জানুয়ারি গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর চিঠি দেন। চিঠির অনুলিপি জেলা প্রশাসক, হাসপাতালের তত্ত¡াবধায়ক, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ, রাজবাড়ী সদর থানা ওসি বরাবর দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৯ জানুয়ারি লিফটের কাজ চলমান থাকা অবস্থায় ৮ থেকে ১০ জন অস্ত্রধারী লোক প্রকল্প সাইটে ঢুকে চাঁদা দাবি করে। সেই সাথে মূল্যবান মালামাল নিয়ে যেতে চেষ্টা করে। চাঁদা দেওয়া না হলে প্রাণনাশের হুমকি দেয়। কাজ সঠিকভাবে করার জন্য পরবর্তী দুই মাস কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়। এর আগে একই অভিযোগে ২০২৪ সালের ৩ ডিসেম্বর চিঠি দিয়েছিল তারা। এসব চিঠির প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুর রশিদ মন্ডল গত ২১ জানুয়ারি তারিখে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন। যদিও এ চিঠির কথা অস্বীকার করেন ওসি। তারপর এভাবেই কেটে গেছে ছয় মাস।

ঠিকাদারী প্রতিষ্ঠান সুপার স্টার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের টেকনিশিয়ান মোশারফ হোসেন জানান, তারা জানুয়ারি মাসে লিফটের কাজ শুরু করেন। গত রমজান মাসে কিছু লোক এসে চাঁদা দাবি করে। ওই সময় তাদের একজন স্টাফ কিছু চাঁদা দেয়। এর কিছুদিন পর তাদের ১৬ পিচ রেল চুরি হয়ে যায়। যার দাম পাঁচ থেকে ছয় লাখ টাকা। তারা কাজ করতে গেলে অনেক হুমকি ধমকি দেয়। যার কারণে ভালোভাবে কাজ করতে পারছিলেন না। নানা রকম বাধার কারণে তারা সাত ও আট তলার কাজ ঠিকভাবে করতে পারেননি। তবে, গত কয়েকদিন ধরে সেনাবাহিনী ও পুলিশ প্রটেকশন দেওয়ায় কাজ করতে পারছেন। তিনি বলেন, তারা দুটি চিঠি দিয়েছেন সেই রমজান মাসে। পুলিশ এসেছে তিন দিন আগে। তার আগে কেউ আসেনি। যেকারণে কাজ অনেক পিছিয়ে আছে। চাঁদাবাজদের তিনি চেনেন না বলে জানান।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠানের কোনো চিঠির অনুলিপি তারা পাননি বলে জানান। গণপূর্ত বিভাগ থেকে দেওয়া চিঠিও তিনি পাননি। তিনি বলেন, গত ২০ জুলাই রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় সভায় চাঁদাবাজির বিষয়টি উত্থাপিত হওয়ার পর বিষয়টি জানতে পারেন। ওই দিনই তিনি রাজবাড়ী সদর হাসপাতালে পুলিশ পাঠান। তখন কাজ চলমান ছিল। এ বিষয়ে কেউ মামলা করতে রাজী না হওয়ায় রাজবাড়ী সদর থানার এসআই শোয়েবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন। চাঁদাবাজদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

রাজবাড়ী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান জানান, তিনি রাজবাড়ীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিয়ে তিনি উপ বিভাগীয় প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সাথে কথা বলার পরামর্শ দেন।

রাজবাড়ী গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পরই তারা থানায় চিঠি দিয়েছিলেন। কারা চাঁদা দাবি করেছিল তাদের নাম পরিচয় জানার চেষ্টা হয়েছিল কীনা এমন প্রশ্নের জবাবে জানান, যারা কাজ করে তারা লোকাল লোক নয়। চাঁদাবাজরা সাধারণত রাতে আসে। তাদের চেনা সম্ভব হয়নি।  রাজবাড়ী সদর হাসপাতালের কাজ শেষের দিকে। লিফট স্থাপন হলেই তারা কাজটি হস্তান্তর করবেন বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেউ চেনে না চাঁদাবাজদের?

রাজবাড়ী আড়াইশ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ/ চাঁদার ঘটনা জানুয়ারিতে, জানা গেল জুলাইয়ে

প্রকাশের সময় : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫