সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

মোঃ হামজা শেখ, কালুখালী থেকে
  • প্রকাশের সময় : ০২:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 118

 পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ‎সোমবার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎

‎ ইসলামি চিন্তাবিদ ও দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের “বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫”-এর আওতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের ৮৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে আম ও একটি করে লিচুর চারা দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১৭০০টি ফলের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও বিতরনকৃত গাছ গুলোর মধ্যে রয়েছে কিউ জয়, কাঠিমন, আ¤্রপালি, হাড়ি ভাংগা ও ব্যানেনা জাতের আম গাছ এবং অধিক ফলনশীল চায়না-৩ লিচু গাছ। ‎বৃক্ষরোপণ কর্মসূচিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জেলা ও উপজেলা প্রতিনিধি, বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

প্রকাশের সময় : ০২:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫