Dhaka ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা ১৯ : ফায়ার সার্ভিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 98

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯ জন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা: সায়েদুর রহমান জানিয়েছিলেন নিহত ১৬ জন এবং আহত ৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি।

পরে আইএসপিআর জানায়, নিহত ১৮ জন এবং আহত হয়েছে আরো ১৬৪ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা ১৯ : ফায়ার সার্ভিস

প্রকাশের সময় : ০৮:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫