সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জন্ম মৃত্যু নিবন্ধন বাল্যবিয়ে ও মাদক বিষয়ক অবহিতকরণ সভা

আতিয়ার রহমান
  • প্রকাশের সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 111

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে জন্ম মৃত্যু নিবন্ধন বাল্যবিয়ে ও মাদক বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) পায়রা চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গ্রাম পুলিশগণ সরকারের একটি অংশ। সঠিক ভাবে জন্ম নিবন্ধনে সহযোগিতাসহ বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সবাইকে আন্তরিকতার সাথে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তিনি একটি আধুনিক ও সুন্দর উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গ্রাম পুলিশের প্রতিনিধিগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভা শেষে উপজেলা মৎস্য অফিসের সামনে খোলা একুরিয়ামে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপন ও সংস্কার কাজের উদ্বোধন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জন্ম মৃত্যু নিবন্ধন বাল্যবিয়ে ও মাদক বিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশের সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫