সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ভোক্তার অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 106

 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা সোমবার রাজবাড়ী সদর উপজেলার কাজীরহাট বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক,কাজী রকিবুল হাসান জানান, মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ভাই বোন হোটেলকে চার হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় হালিম স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকি কার্যক্রমে সহায়তা করেন রাজবাড়ী সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন এবং রাজবাড়ী পুলিশ লাইন্স এর এ.এস.আই মেহেদী হাসান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোক্তার অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের সময় : ০৫:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫