অস্ত্রগুলিসহ চার মামলার আসামি গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 92
রাজবাড়ীর পাংশা উপজেলার বাঘারচর এলাকা থেকে রোববার গভীর রাতে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ চার মামলার আসামি সাইদুল শেখকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে একই উপজেলার বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পাংশা থানা সূত্র জানায়, বাঘারচর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে কিছু লোক অস্ত্রশস্ত্রসহ অবস্থান নিয়েছে। এমন তখবর পেয়ে রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুল দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে ধরা তহয়। পরে তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে একটি অস্ত্র, দুটি ডাকাতি ও একটি মারামারির মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

























