শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

এনবিআরের মোট ১৪ কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 108

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্থার ১৪ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। এনবিআর’র জারি করা বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) পৃথক ১৪টি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সচিব মো: আব্দুর রহমান খান এফসিএমএ।

সাময়িক বরখাস্ত হওয়া এসব কর্মকর্তা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীগণকে সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা মোতাবেক সরকারি চাকরি হতে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫-এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুশরাত জাহান শমী ও কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

এছাড়াও আছেন কর অঞ্চল-৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো: শাহাদাত জামিল; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মূল্য সংযোজন কর-এর অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর রাজস্ব কর্মকর্তা শফিউল বশর ও কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর রাজস্ব কর্মকর্মতা সবুজ মিয়া।

গত ২২ জুন কয়েকজন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করে এনবিআর।

তাদের ২৪ জুন বা তার আগে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। তবে সেই বদলি আদেশ প্রত্যাখ্যান করে ২৪ জুন এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ জানান কর্মকর্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনবিআরের মোট ১৪ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের সময় : ১১:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫