Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সচিবালয়ে ক্যান্টিন দখল নিয়ে সংঘর্ষ, আহত ৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 109

রাজধানীর সচিবালয়ে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাতের এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতরা হলেন—বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি (৪৫), আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন (৪০), মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম (৫০), আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হাসনাত (৪৫) এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন (৪৫)।

ঘটনার বর্ণনা দিয়ে আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন জানান, সচিবালয় সমবায় সমিতির আওতাধীন ক্যান্টিনটির দায়িত্ব হস্তান্তর নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ক্যান্টিনের দায়িত্ব বর্তমান কমিটিকে বুঝিয়ে দিলেও সাবেক সভাপতি মাইনুল তা প্রত্যাখ্যান করেন।

তিনি জানান, “আমরা নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য হিসেবে ক্যান্টিন বুঝে নিতে গিয়ে বাজার করার পর, হঠাৎ সচিবালয়ের সংযুক্ত পরিষদের আরেকটি গ্রুপের সভাপতি দাবি করা বাদিউলের নেতৃত্বে ৩০-৪০ জন লাঠি ও রড নিয়ে হামলা চালায়।”

হোসাইন আরও বলেন, “তারা শুধু লাঠি-রড দিয়েই নয়, কিল-ঘুষিও মারে। এতে আমাদের সভাপতি নুরুল ইসলামসহ ছয়জন গুরুতর আহত হন।”

পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, নুরুল ইসলামকে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সচিবালয় থেকে ছয়জন আহত ব্যক্তি এসেছিলেন। একজন ভর্তি আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।”

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সচিবালয়ে ক্যান্টিন দখল নিয়ে সংঘর্ষ, আহত ৬

প্রকাশের সময় : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫