Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ভ্রাতৃত্ববোধ-সম্প্রীতি-শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে’ রানের আয়োজন: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 104

ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা এবং শৃঙ্খলার চর্চা বৃদ্ধির লক্ষ্যে ‘অলিম্পিক ডে রান-২০২৫’ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৩ জুন) সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সেনাপ্রধান জানান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বছরব্যাপী নানা ধরনের শারীরিক ও ক্রীড়া কার্যক্রম চলবে, যা দেশের বিভাগীয় শহরসহ সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ‘শরীরচর্চা ও খেলাধুলা একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। ঢাকায় মাঠের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় খেলাধুলার সুযোগ সংকুচিত হচ্ছে। তাই অলিম্পিক ডে রানের মতো উদ্যোগ মানুষের মাঝে সচেতনতা বাড়াবে এবং শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।’

সেনাপ্রধান আরও বলেন, ‘ক্রীড়ামূলক এই আয়োজন শুধু স্বাস্থ্য নয়, জাতির মাঝে পারস্পরিক সম্মান, শৃঙ্খলা ও একতাও গড়ে তোলে। তাই এই আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্য, ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভ্রাতৃত্ববোধ-সম্প্রীতি-শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে’ রানের আয়োজন: সেনাপ্রধান

প্রকাশের সময় : ১০:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫