গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 58
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) রোববার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, কলেজের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম রোববার থেকে স্থগিত থাকবে।
এছাড়া শিক্ষার্থীদের রবিবার দুপুর ১২ টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে আবাসনসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ
Tag :





















