Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 101

রাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’-এর এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী মোটরসাইকেলে যাওয়ার সময় একটি কালো মাইক্রোবাস তার পথরোধ করে। মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি নেমে তাকে ধরার চেষ্টা করে। তিনি দৌঁড় দিলে তারাও ধাওয়া করে। একপর্যায়ে তাকে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগী জানান, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে র‌্যাব পরিচয়ে একদল ব্যক্তি তাকে থামিয়ে টাকাভর্তি ব্যাগসহ গাড়িতে তুলে নেয়। পরে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে যায়।

ঘটনার বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, “ভুক্তভোগী ব্যক্তি দাবি করেছেন তিনি ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের প্রতিনিধি। তার কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা র‌্যাব পরিচয়ে ছিনতাই হয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

প্রকাশের সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫