Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের কোনোমতে একশ পার সরকারের ভেতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে ১০ বছর পর তনু হত্যা মামলার জট খুলছে : আইনমন্ত্রী ফারুকী আমাদের কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন : অরুণা বিশ্বাস নওগাঁর মহাদেবপুরে নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন গোখরোর ছোবলে যুবকের মৃত্যু, কেরামতির ভিডিও ভাইরাল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ৩ উইকেট হারানোর পর বৃষ্টিতে বাংলাদেশের খেলা বন্ধ

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 82

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

শনিবার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।

নিহতরা হলেন—পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনাসদস্য এরশাদ হোসেন ওরফে রাসেদ (২৫), একই উপজেলার হাসেম আলীর মেয়ে তামান্না আক্তার (২২) ও বাসের হেলপার নওগাঁ সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)। বাকি দুইজনের নামপরিচয় মিলেনি।

আহতরা হলেন—পঞ্চগড়ের বোদা উপজেলার শহর কুমারী এলাকার মতিয়ার রহমানের ছেলে সাকিব হোসেন ও তার স্ত্রী মৃত্তিকা, একই উপজেলার ইসলামপুর এলাকার নাসিমা বেগম, বালাভিট এলাকার জসিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল মাওলানার ছেলে রানা হোসেন এবং ঢাকার মতিঝিল এলাকার সুরুজ মিয়ার ছেলে ফকরুল ইসলাম।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

তিনি বলেন, আমরা রাত ৩টার পর দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন মারা গেছেন। তখন আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত ছয়জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দিনাজপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রীরা হতাহত হন। একই সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই পিকআপ ভ্যানকেও ধাক্কা দেয়। পিকআপটি উল্টে পড়ে যায়।

ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

প্রকাশের সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫