Dhaka ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করলেন চাচা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 109

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের মা হাজেরা বেগম (৫৫)। তার অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কাঁঠালকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের দুই ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তারকে (২৮) কুপিয়ে হত্যা করেন। নিহতরা একই গ্রামের আবু মিয়ার মেয়ে। মাসুক আলীর অস্ত্রের আঘাতে তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছেন। তাদের মা হাজেরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির বলেন, দুই বোনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক হাজেরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করলেন চাচা

প্রকাশের সময় : ০১:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫