Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

সরকারি দপ্তরগুলোতে একযোগে  এক ঘণ্টা কর্মবিরতি পালন করলেন কর্মচারীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 93

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে দেশের সরকারি দপ্তরগুলোতে একযোগে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

সচিবালয়ের কর্মচারীরা সকাল ১০টা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরির কক্ষে সমবেত হন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়েও এক জায়গায় জমায়েত হয়ে কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আজ থেকে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বলেন, ঘোষণা অনুযায়ী কর্মচারীরা সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করেছেন। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে সমবেত হয়েছিলাম। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়েও গিয়েছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি দপ্তরগুলোতে একযোগে  এক ঘণ্টা কর্মবিরতি পালন করলেন কর্মচারীরা

প্রকাশের সময় : ১২:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫