Dhaka ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ নিউমোনিক প্লেগ কী? কতটা ভয়ের কারণ হতে পারে এই রোগ? পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

হজ করতে সাইকেলে ১৩ দেশ পাড়ি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 106

টানা তিন মাস সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন আনাস আল রাজকি। ২৬ বছর বয়সী আল রাজকি বেলজিয়ামের নাগরিক। নিজ দেশ থেকে সৌদি আরবে পৌঁছতে তাঁকে পাড়ি দিতে হয়েছে সাত হাজার কিলোমিটার রাস্তা এবং ১৩টি দেশের সীমানা। যার মধ্যে আছে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও জর্দান।

দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের জন্যই তিনি এই দুঃসাহসী অভিযাত্রা শুরু করেন। তিনি জর্দানসংলগ্ন সৌদি আরবের হালাত আম্মার সীমানা দিয়ে দেশটিতে প্রবেশ করেন।
আনাস আল রাজকি বলেন, গত মার্চে পবিত্র রমজানে শুরু হয়েছিল তাঁর পবিত্র যাত্রা। নিজের দীর্ঘ যাত্রা সম্পর্কে তিনি বলেন, ‘এটা একটা স্বপ্ন।

আমি কখনো ভাবিনি মক্কায় পৌঁছতে পারব। আমি সৌদি আরবে পৌঁছে আনন্দ অনুভব করছি।’
তিনি যাত্রাপথে মানুষের সহযোগিতার বর্ণনা দিয়ে বলেন, ‘তাঁরা আমাকে যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছেন। আমার বারবার মনে হচ্ছিল, আমি বছরের পর বছর লালন করে রাখা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।

এখন আমি চাই কাবার খুব কাছে যেতে এবং তা নিজ চোখে দেখতে। আমার এই যাত্রাটি একই সঙ্গে আধ্যাত্মিক সফর ও ধৈর্যের পরীক্ষা ছিল। কেননা আমাকে গ্রাম ও শহর, সমতল ও পাহাড়ি ভূমি অতিক্রম করে আসতে হয়েছে। কখনো কখনো বিরূপ আবহাওয়া ও একাকিত্বের শিকার হতে হয়েছে।’
সূত্র : গালফ নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজ করতে সাইকেলে ১৩ দেশ পাড়ি

প্রকাশের সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫