Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দাবিতে এসএসসি ফল প্রত্যাশীদের আন্দোলনের ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 108

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলপ্রকাশকে কেন্দ্র করে দুই দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন একদল ফল প্রত্যাশী শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা আগামী ২৫ মে রাজধানীর শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেন।

তাদের প্রথম দাবি হলো—লিখিত (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের নম্বর একত্রে যোগ করে পাস-ফেল ও গ্রেড নির্ধারণ করা। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে লিখিত অংশে পাস করলেও এমসিকিউ অংশে ফেল করলে পুরো বিষয়েই ফেল দেখানো হয়, যা অযৌক্তিক। তারা চান, দুটি অংশের সম্মিলিত নম্বর বিবেচনায় ফলাফল নির্ধারণ করা হোক।

দ্বিতীয় দাবি হিসেবে শিক্ষার্থীরা এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, ফল প্রকাশের পর ফেল করা বিষয়ের ওপর অতিরিক্ত পরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়ার সুযোগ থাকলে শিক্ষার্থীরা দ্রুত পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই দাবিতে এসএসসি ফল প্রত্যাশীদের আন্দোলনের ঘোষণা

প্রকাশের সময় : ১২:১৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫