Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 99

পিএসেলের মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। গতকাল বুধবার জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

তবে আজ বৃৃহস্পতিবার জানা গেল পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারো মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

লাহোর কালান্দার্সে এবারের আসরে শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। ১৭ তারিখ থেকে আরেকদফায় শুরু হওয়া পিএসএলে তিনি খেলবেন কি না তা এখন পর্যন্ত অনিশ্চিত। এছাড়া নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে দল ছাড়তে পারেন অনেকেই। সেই দিক থেকেই পিএসএলে কপাল খুলেছে সাকিব আল হাসানের।

পিএসএলে অবশ্য এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব

প্রকাশের সময় : ০২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫